দুষ্কৃতিকারীরা ৩৬তম বিসিএসের মাধ্যমে আনসার ক্যাডারে সুপারিশপ্রাপ্ত শরিফুল ইসলামকে (২৮) মারধর করেছে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মানিকচাপড় গ্রামে।

বৃহস্পতিবার রাত আটটার দিকে উপজেলার মানিকচাপড় গ্রামের স্থানীয় একটি মনোহারী দোকানের সামনে এ ঘটনা ঘটে। আহত শরিফুল ইসলাম বর্তমানে সিরাজগঞ্জ সদরের হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতালে চিকিৎসাধীন শরিফুল ইসলাম জানান, স্থানীয় যুব সমাজকে সুস্থধারার রাজনীতি করার পরামর্শ দেয়ায় আমার ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন। তারা চান না এলাকার যুবসমাজ সুস্থ ধারার রাজনীতিতে ফিরুক। তাই স্থানীয় মোস্তাফিজুর রহমান সম্পদের নেতৃত্বে আমাকে হত্যার উদ্দেশ্যে মারপিট করা হয়।

শুক্রবার বিকালে সিরাজগঞ্জ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রোকন উদ্দিন জানান, আহত শরীফুলের মাথায় ধারালো অস্ত্রের আঘাত থাকলেও বর্তমানে শঙ্কামুক্ত রয়েছেন।

এ বিষয়ে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, বৃহস্পতিবার রাতেই আহতের পিতা তোফাজ্জল হোসেন বাদী হয়ে একই গ্রামের মোস্তাফিজুর রহমান সম্পদসহ চার জনের বিরুদ্ধে তাড়াশ থানায় মামলা করেছেন। বাদী ও তার ছেলে শরিফুল ইসলাম সরকারি দলের সমর্থক। পূর্ব শত্রুতার জের হিসেবে তার উপর হামলা চালানো হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031