পুলিশের এক উপপরিদর্শককে প্রত্যাহার (ক্লোজ) করা হয়েছে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ঝালকাঠি ডিপোতে শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর নাম ভাঙিয়ে চাঁদাবাজির চেষ্টার ঘটনায় । এ ঘটনার মূল আসামি সাবেক ছাত্রদল নেতা ইয়াছিন ভুইয়া পালাতক রয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আজ সোমবার ঝালকাঠি সদর থানার পরিদর্শক (ওসি) মো.আবু তাহের জানান, ঝালকাঠি পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক বশির উদ্দিনকে নিয়ে রবিবার দুপুরে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড ঝালকাঠির ডিপো সুপার মাহাবুবুর রহমানের কাছে আসেন সাবেক ছাত্রদল নেতা ইয়াছিন ভুইয়া। তিনি শহরের ডাক্তারপট্টি এলাকার প্রয়াত রশিদ ভূইয়ার ছেলে।

মন্ত্রী পাঠিয়েছেন বলে কিছু উপঢৌকন দিয়ে ইয়াছিন নিজেকে মন্ত্রীর লোক পরিচয় দেন এবং ডিপো সুপার মাহাবুবুর রহমানের কাছে ২ লাখ টাকা মন্ত্রী চেয়ে পাঠিয়েছেন বলে জানান। এমনকি মোবাইল ফোনে একজনকে মন্ত্রী সাজিয়ে অপরপ্রান্ত থেকে কথা বলিয়ে দেন।

বিষয়টি সন্দেহ হওয়ায় ডিপো সুপার ঝালকাঠি থানায় বিষয়টি ফোনে জানান।

খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ইয়াছিন উপ পরিদর্শক বশির উদ্দিনকে নিয়ে সটকে পরেন। পরে ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য উপপরিদর্শক বশিরকে ফাঁড়ি থেকে প্রত্যাহার করেন জেলা পুলিশ সুপার।

এ ব্যাপারে জেলা পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমান বলেন, প্রাথমিকভাবে তদন্ত করে জানা গেছে, ওই উপপরিদর্শককে মিথ্যা কথা বলে ইয়াছিন ডিপোতে নিয়ে যায়। প্রতারণার পরিকল্পনায় ওই পুলিশ সদস্য জড়িত ছিলেন না। তবে তাকে ফাঁড়ি থেকে সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছে জানিয়ে পুলিশ সুপার বলেন, উপ পরিদর্শক বশির উদ্দিন ঘটনায় জড়িত কিনা তারও তদন্ত চলছে।

এদিকে ফোনের অপর প্রাপ্ত থেকে মন্ত্রী সেজে যে ব্যক্তি কথা বলে প্রতারণা করে তাকেসহ মামলার প্রধান আসামী ইয়াছিনকে গ্রেপ্তারে চেষ্টা চলছে, জানান ওসি মো. আবু তাহের।

Share Now
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031