Digital-Fair বিভাগীয় কমিশনার অফিসের উদ্যাগে তিন দিনব্যাপী বিভাগীয় পর্যায়ের ডিজিটাল উদ্ভাবনী মেলা চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেশিয়াম হল রুমে শুরু হয়েছে।

শুক্রবার (২২ এপ্রিল) বিকাল তিনটায় চট্টগ্রাম  বেলুন উড়িয়ে এই মেলার উদ্বোধন করেন মন্ত্রীপরিষদ বিভাগের সচিব মো.শফিউল আলম। ৭০ টি স্টলের সমন্বয়ে শুরু হওয়া এই মেলা ২৪ এপ্রিল পর্যন্ত চলবে।

মন্ত্রীপরিষদ সচিব মো. শফিউল আলম উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, “২০২১ নাগাদ  ডিজিটাল বাংলাদেশ করার লক্ষ্যে দেশের প্রত্যকটি বিভাগের জেলা সমুহকে নিয়ে এই নতুন আবিষ্কারের ক্ষেত্র হিসেবে ডিজিটাল উদ্ভাবনী মেলার আয়োজন করা হচ্ছে।”

তিনি আরো বলেন,  এই মেলায় এসে ডিজিটাল বাংলাদেশ গঠন প্রক্রিয়া সম্পর্কে ধারনা পাবে দর্শনার্থীরা।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে স্বরাষ্ট্র মন্ত্রনালয়ে অতিরিক্ত সচিব(বহির্বিভাগ ও নিরাপত্তা) মোস্তফা কামাল উদ্দিন বলেন, “ডিজিটাল বাংলাদেশ স্বপ্ন এখন বাস্তবে পরিনত হয়েছে,  ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে সচিবালয় পর্যন্ত সব কিছু ডিজিটাল সিস্টেমে আওতায় আনা হয়েছে।”

তিনি আরো বলেন, “এখন অপরাধ করে কেউ পার পাবেনা।আইনশৃংখলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে কোন কাজ করার সুযোগ নেই। বিদেশ থেকে এসে দেশে  অপরাধ করার সুযোগও এখন বন্ধ হয়ে গেছে।”

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার রুহুল আমীনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন,প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক(প্রশাসন) ও এটুআই প্রকল্পের পরিচালক কবির বিন আনোয়ার, চট্টহ্রাম জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031