২ যাত্রী নিহত ও ৪ জন আহত হয়েছেন লাশবাহী অ্যাম্বুলেন্স ও মাইক্রোবাসের মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কের ঘোগা বটতলা নামক স্থানে । আজ শুক্রবার দুপুর ১২ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজনের নাম প্রকৌশলী মো. মামুনুর রশিদ(৪৬)। গ্রামের বাড়ি নওগাঁ জেলার বদলগাছি উপজেলার তালোড়া। তিনি ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। অপর ১ জনের নাম পরিচয় জানা যায়নি।
শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন লিডার ইয়াসিন মোল্ল্যা এই তথ্য নিশ্চিত করে জানান, ঢাকা থেকে এক মহিলার লাশ নিয়ে নওগাঁর উদ্দেশ্যে ছেড়ে আসা অ্যাম্বুলেন্সটি ঘোগা বটতলা নামক স্থানে পৌঁছালে বগুড়া থেকে ঢাকাগামী মালবাহী ট্রাকের সাথে অ্যাম্বুলেন্সটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ২ জন নিহত এবং ৪ জন আহত হন। আহতরা হলেন নিহত মামুনুর রশিদের স্ত্রী ফারজানা ববি নিপা (৩৬), তার ছেলে মোস্তফা মেহফেজ (৩), শাশুড়ী রুনা লায়লা (৫৫) ও অজ্ঞাত(২০) একজন। এদের মধ্যে রুনা লায়লার অবস্থা খুবই আশঙ্কাজনক। দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়। হতাহতরা সবাই অ্যাম্বুলেন্সের যাত্রী বলেও জানান ইয়াসিন মোল্যা। ট্রাকের চালক ও হেলপার পলিয়ে গেছেন।
