গলফার জামাল হোসেন মোল্যা বিটিআই ওপেনে রানার আপ হয়েছেন বাংলাদেশের । কুর্মিটোলো গলফ ক্লাবে আজ চ্যাম্পিয়ন হয়েছেন জাপানিজ গলফার কাজুকি হিগা। সপ্তম অবস্থানে থেকে আসর করেছেন বাংলাদেশের অন্যতম সেরা গলফার সিদ্দিকুর রহমান। ষষ্ঠ অবস্থানে থেকে টুর্নামেন্ট শুরু করেছেন বাংলাদেশের মোঃ সজিব আলী।

শিরোপা জিতে নেয়া কাজুকি হিগার স্কোর -১৭। অর্থাৎ, চার রাউন্ড মিলিয়ে তিনি পারের চেয়ে ১৭টি শট কম খেলেছেন। দ্বিতীয় অবস্থানে থাকা মোহাম্মদ জামাল হোসেন মোল্যার স্কোর -১৪। পারের চেয়ে ১৪ শট কম খেলেছেন তিনি। অর্থাৎ, মাত্র তিন শটে শিরোপা হেরেছেন বাংলাদেশি এই গলফার।

প্রাইজ মানি হিসাবে কাজুকি হিগা পেয়েছেন প্রায় নয় লক্ষ টাকা। বাংলাদেশের জামাল হোসেন মোল্যা পেয়েছেন প্রায় ছয় লক্ষ টাকা। সিদ্দিকুর রহমান পেয়েছেন প্রায় এক লক্ষ ৭২ হাজার টাকা। সজিব আলীও পেয়েছেন প্রায় এক লক্ষ ৭২ হাজার টাকা। গত ২৩ এপ্রিল শুরু হওয়া এই টুর্নামেন্ট শেষ হয়েছি আজ।

Share Now
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728