‘ই-কোলাই’ ব্যাক্টেরিয়া ছড়িয়ে শতাধিক ব্যক্তি আক্রান্ত হয়েছেন যুক্তরাষ্ট্রে রোমেইন নামের এক ধরনের লেটুস পাতা থেকে। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন অন্তত পঞ্চাশ জন। তবে এখন পর্যন্ত কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

২২টি অঙ্গরাজ্যে এ সংক্রমণ ছড়িয়ে পড়েছে বলে শুক্রবার মার্কিন স্বাস্থ্য দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন।

স্বাস্থ্য বিষয়ক প্রতিষ্ঠান সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল আন্ড প্রিভেনশন বলছে, আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ১২ জনের কিডনি কাজ করছে না। সংস্থাটি আরিজোনা অঙ্গরাজ্যের ইয়োমাতে উৎপাদিত লেটুস পাতা এড়িয়ে চলার সতর্কতা দিয়েছে। এমনকি উৎপাদনের জায়গা কোথায় না জানলে নাগরিকদের লেটুস পাতা খেতেও বারন করেছে তারা।

এদিকে লেটুস পাতা থেকে ব্যাকটেরিয়া সংক্রমণ ছড়িয়ে পড়ার বিষয়টি খতিয়ে দেখছে দেশটির স্বাস্থ্য বিভাগ। এ জন্য তারা উচ্চ পর্যায়ের একটি কমিটিও করেছে।

এর আগে ২০০৬ সালে স্পিনাচের মাধ্যমে ক্ষতিকর এই ব্যাক্টেরিয়া ছড়িয়ে পড়লে দুই শতাধিক ব্যক্তি গুরুতর অসুস্থ হয়ে পড়ে। এরপর এই ব্যাক্টেরিয়া সংক্রমণের খবর পাওয়া গেল। আর এবারই এটি মারাত্মকভাবে ছড়িয়ে পড়েছে।

উল্লেখ্য, ই-কোলাই ব্যাক্টেরিয়া মানুষের পেটে ঢুকলে তিন চারদিনের মধ্যে আক্রান্ত ব্যক্তি গুরুতর অসুস্থ হয়ে পড়ে। এমনকি এই ব্যাক্টেরিয়া বিকল করে দিতে পারে কিডনিও। আক্রান্ত ব্যক্তিদের বমি, পেত ব্যথা, ডায়রিয়ার মতো উপসর্গ দেখা যায়। মূলত এই ব্যাক্টেরিয়া দ্রুত এক ধরণের শিগা টক্সিন তৈরি করে। আর এই টক্সিনটাই অসুস্থ করে দেয়। সূত্র: এএফপি

Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031