ইন্দোরে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়। আপিএলের ৩৪তম ম্যাচে আজ প্রীতি জিন্তার কিংস ইলেভেন পাঞ্জাবের মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ান্স।

হারের বৃত্তে আটকে থেকে নিজেদের শেষ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাছে হেরে দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে রোহিত শর্মাদের। তাই আজকের ম্যাচটি মুম্বাইয়ের কাছে বাঁচা-মরার মতই। কারণ আজ হারলে এখানেই শেষ হয়ে যাবে তাদের আইপিএল যাত্রা।

আইপিএলের চলতি আসর বেশ ভালো কাটছে পাঞ্জাবের। গেইল ঝড়ে নিয়মিত জয়েই আছে তারা। আসরে এখন পর্যন্ত সাত ম্যাচ খেলে ৫ জয় নিয়ে পয়েন্ট টেবিলে তাদের অবস্থান চার নম্বরে।

অপরদিকে তার উল্টা চিত্র মুম্বাইয়ের। আসরে এখন পর্যন্ত আট ম্যাচ খেলে কেবল দুটিতে জয় পেয়েছে তাদের। পয়েন্ট টেবিলে তাদের অবস্থান সবার তলানিতে। মুম্বাইয়ের শেষ দুই ম্যাচে একাদশে ছিলেন না কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। তবে এই ম্যাচে তার একাদশে ফেরার সম্ভবনা রয়েছ।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031