উপজেলা চেয়ারম্যান শক্তিমান চাকমার অন্ত্যেষ্টিক্রিয়ায় যাওয়ার পথে মাইক্রোবাস লক্ষ্য করে সন্ত্রাসীদের গুলিবিদ্ধ ইউপিডিএফ-গণতান্ত্রিক এর চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন খাগড়াছড়ির মহালছড়ির ২৪ মাইল এলাকার রাজ চাকমার ছেলে দিগন্ত চাকমা (২৩), খাগড়াছড়ির মুঙ্গাছড়ির লক্ষ্মীপুর চাকমার ছেলে অর্জুন চাকমা (২৪), দেওয়ানপাড়ার কদম চান চাকমার ছেলে মিহির চাকমা (২৫)ও বনমোহন চাকমার ছেলে অরসিং চাকমা (৩৮)।

শুক্রবার সন্ধ্যা ৬টার পর দিকে তাদের রাঙ্গামাটি থেকে অ্যাম্বুলেন্সে করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। পরে জরুরী বিভাগের আনুষ্ঠানিকতা শেষে তাদের হাসপাতালের ক্যাজুয়ালিটি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক আব্দুল হামিদ  বিষয়টি নিশ্চিত করেন।

এরআগে দুপুর বারোটার দিকে নানিয়ারচর মহালছড়ি সীমান্তে ঘটনাস্থলেই তিন ইউপিডিএফ-গণতান্ত্রিক এর তিনজন আর হাসপাতালে নেয়ার পথে দুই জন নিহত হন। নিহতরা হলেন, তপন জ্যোতি চাকমা, সুজন চাকমা, টনক চাকমা, মাইক্রোবাস চালক সজীব ও কর্মী সেতুলাল চাকমা । এঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন আরো ৭ জন।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930