ইউরোপীয় পার্লামেন্টের সোশাল ডেমোক্রেটসের সহ-সভাপতি প্রফেসর ড. জোসেফ ওয়েডেনহোলজার (দ্য প্রোগ্রেসিভ এলায়েন্স অব সোশালিস্টস অ্যান্ড ডেমোক্রেটস)বাংলাদেশের নাজুক রাজনৈতিক পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছেন । তিনি ইউরোপিয়ান ইউনিয়নকে বাংলাদেশের নির্বাচনের ব্যাপারে সজাগ দৃষ্টি রাখতে এবং বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য স্বচ্ছ ন্যায্য বিচার ব্যবস্থা নিশ্চিত করার আহবান জানিয়েছেন। গত সোমবার এক বিবৃতিতে ডক্টর জোসেফ বলেন, ইউরোপিয়ান ইউনিয়নকে একটি পর্যবেক্ষন মিশন তৈরী করতে হবে এবং সকল কূটনৈতিক পন্থাকে ব্যবহার করে বেগম খালেদা জিয়ার জন্য ন্যায্য বিচার ব্যবস্থা নিশ্চিত করতে হবে। অন্যথায় বাংলাদেশের বর্তমান নাজুক পরিস্থিতি আরো অবনতি হবে। তিনি বলেন, বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়াকে গ্রেপ্তারের পরে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি অবনতি হয়েছে। ঢাকার রাজপথে প্রায় প্রতিদিন বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ হচ্ছে।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | ||
| 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
| 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
| 20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
| 27 | 28 | 29 | 30 | 31 | ||
