র‌্যাব-৫ নাটোরের একটি মাদ্রাসা থেকে সাত শিশু শিক্ষার্থীকে রাতের আধারে নিয়ে পালানো মাদ্রাসা শিক্ষক আব্দুস ছাত্তারকে গ্রেপ্তার করেছে । গতকাল বৃহস্পতিবার রাতে সিংড়া উপজেলার সিংড়া বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে রাতেই তাকে নাটোর সদর থানায় সোপর্দ করা হয়। গ্রেপ্তারকৃত আব্দুস সাত্তার সিংড়ার বাঁশবাড়িয়া গ্রামের কছিম উদ্দিনের ছেলে।
র‌্যাব-৫ সিপিসি-২ এর কোম্পানী কমান্ডার শিবলী মোস্তফা ও নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান জানান, নাটোর সদর উপজেলার ভাতুরিয়া এমদাদুল উলুম কওমি মাদ্রাসার শিক্ষক আব্দুস সাত্তার ওই মাদ্রাসার সাত শিক্ষার্থীকে নিয়ে গত বুধবার রাতের কোনো এক সময় পালিয়ে যান। বিষয়টি জানাজানি হলে শিক্ষার্থীদের অভিভাবক ও স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সব তথ্য জেনে অভিযানে নামে।

অভিযানের এক পর্যায়ে পুলিশ নাটোরের সিংড়া উপজেলার তিরোইল গ্রামের একটি বাড়ি থেকে সাত শিক্ষার্থীকে উদ্ধার করে। তবে শিক্ষার্থীদের রেখে পালিয়ে যায় ওই শিক্ষক। এঘটনায় মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ঈমান আলী বাদী হয়ে শিক্ষক আব্দুস সাত্তারকে অভিযুক্ত করে থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর ওই শিক্ষককে গতকাল রাতেই সিংড়ার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বাসস্ট্যান্ড এলাকা থেকে শিক্ষক আব্দুস সাত্তারকে গ্রেপ্তার করে সদর থানায় সোপর্দ করে র‌্যাব।
Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031