ট্রাকচাপার ঘটনায় তিন ছাত্রলীগ নেতা মারা গেছেন ব্রাহ্মণবাড়িয়ার কসবার উপজেলায় । নিহতরা হলেন- কসবা উপজেলার কুটি ইউনিয়নের ইদন মিয়ার ছেলে ইউনিয়ন ছাত্রলীগের প্রচার সম্পাদক মো.ফয়সাল (১৮) একই ইউনিয়নের শান্তিপুর গ্রামের বাসু মিয়ার ছেলে ইউনিয়ন ছাত্রলীগের ৫ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক নুরুল আমিন (২০) এবং উপজেলার কায়েমপুর ইউনিয়নের মঈনপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সহ-সভাপতি সজল মিয়া (১৮) ।
কসবা থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, উপজেলার শাহপুরে কসবা-কুটি সড়কে শনিবার সন্ধ্যায় ছাত্রলীগের এ তিন নেতা একটি মোটরসাইকেলে করে কসবা থেকে কুটি যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি পণ্যবোঝাই ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই নজরুলের মৃত্যু হয়। গুরুতর আহত ফয়সাল ও সজল কুমিল্লা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তাদের মৃত্যু হয়। এদিকে দুর্ঘটনার পর অভিযান চালিয়ে ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে। তাকে গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে বলে পুলিশ জানান।।

Share Now
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930