বিএনপি ২০১৪ সালে নির্বাচনে অংশগ্রহন না করে ভুল করছে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন। আগামী নির্বাচনেও বিএনপি অংশগ্রহন না করলে বাটি চালান দিয়েও আর খুঁেজ পাওয়া যাবে না। আজ মঙ্গলবার দুপুরে ভোলার চরফ্যাসন স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীতকরণ শেষে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, আগামী নির্বাচন সংবিধান অনুযায়ী শেখ হাসিনার অধীনেই হবে, এর বাইরে কিছুই হবে না। ডিসেম্বরে নির্বাচন হবে এর কোন বিকল্প নেই।  তিনি বলেন, খালেদা জিয়াসহ আপনারা নির্বাচনে আসুন। দেখি কে জিতে কে হারে।

আওয়ামী লীগ নির্বাচনকে কোন সময় ভয় পায়না। আপনারা (বিএনপি) নির্বাচনে আসেন, কোনো সমস্যা নেই। আমরা একা মাঠে আর খেলতে চাইনা। একা মাঠে খেলতে আর ভাল লাগে না। মাঠে খেলে গোল দিতে চাই। আগামী নির্বাচনে ফাইনাল খেলা হবে। সেই খেলা পরিচালনা করবে নির্বাচন কমিশন। এ সময় উপস্থিত ছিলেন, বন ও পরিবেশ উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, স্বাস্থ্য বিভাগের মহা পরিচালক আবুল কালাম আজাদ,  স্বাস্থ্য প্রকৌশল বিভাগের প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল এম এ মোহী, ভোলার সিভিল সার্জন ডা. রথীন্দ্রনাথ মজুমদার প্রমূখ।
Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031