বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ আগামী জাতীয় নির্বাচন থেকে দূরে রাখতেই বেগম জিয়াকে জামিন দেয়া হচ্ছেনা বলে মন্তব্য করেছেন। আজ মঙ্গলবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগে খালেদা জিয়ার জামিন আবেদন শুনানি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। মওদুদ আহমদ বলেন, খালেদা জিয়ার জনপ্রিয়তার করণে মিথ্যা মামলায় আজ তিনি জেলে। আগামী নির্বাচন থেকে দূরে রাখতেই বেগম জিয়াকে জামিন দেয়া হচ্ছেনা। আজকের মতো শুনানি মূলতবি ঘোষণা করেছেন আদালত। আগামীকাল বুধবার আবার শুনানি শুরু হবে।

বেগম জিয়ার সামাজিক অবস্থান এবং বয়সের কথা বিবেচনা করে মাননীয় আদালত তাকে জামিন দিবেন বলে আমরা আশাবাদী। শুনানি চলাকালীন অ্যাটর্নি জেনারেল বুক পেপারের বিষয়ে যে কথা বলেছেন তা অপ্রসাঙ্গিক। বুক পেপারের সঙ্গে এই মামলার কোনো সম্পর্ক নেই।
Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031