সড়ক দুর্ঘটনায় বশির খাঁন (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় । এ ঘটনায় আহত হয়েছেন অটোরিকশা চালক বাছির মিয়া (২৫)।

বুধবার রাতে আখাউড়া-আগরতলা সড়কের নুরপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আখাউড়া উপজেলার সীমান্তবর্তী গাজীরবাজার থেকে অটোরিকশা করে বুধবার রাত ৮টার দিকে আখাউড়া-আগরতলা সড়ক পথে বাড়িতে ফিরছিলেন বশির খাঁন। তারা নুরপুর গ্রাম বরাবর পৌঁছলে সড়কে ফেলে রাখা ধানের মুটির স্তুপের সঙ্গে অটোরিকশাটি ধাক্কা লেগে সড়কে ছিটকে পড়ে। এতে বশির খাঁন ও চালক বাছির মিয়া আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে বাছিরকে ভর্তি করা হলেও আশংকাজনক অবস্থায় বশির খাঁনকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

বশির খাঁন আখাউড়া পৌরশহরের তারাগন গ্রামের মৃত ইদ্রিস খাঁনের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আখাউড়া থানার ওসি মোশারফ হোসেন তরফদার বলেন, সড়কে অবৈধভাবে ধানের মুটির স্তুপ করে রাখা ব্যক্তিকে খোঁজে বের করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930