এবার সড়ক দুর্ঘটনায় পা হারিয়েছেন দুই ভাই কলেজছাত্র, গৃহকর্মী, শিশু ও চালকের পর । তাদের প্রত্যেকের দুটি পা-ই ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে দিনাজপুরের চিরিবন্দরে।

ফায়ার সার্ভিস কর্মকর্তা ফয়জার রহমান তার ছোটভাই আফজাল হোসেনকে নিয়ে মোটরসাইকেলে চিরিরবন্দরে রংপুর-দশমাইল মহাসড়ক ধরে যাচ্ছিলেন। রাণীরবন্দর বাজারে পৌঁছালে মোটরসাইকেলকে ধাক্কা দেয় একটি ট্রাক। এতে ঘটে এই দুর্ঘটনা।

জানা গেছে, রাত ১০টার দিকে রংপুর-দশমাইল মহাসড়কের রাণীরবন্দর বাজারে দিনাজপুরগামী  মালবাহী ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৪-৭৮০২) মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে নশরতপুর ইউনিয়নের বারবিঘা গ্রামের আবুল হোসেনের দুই ছেলে ফায়ার সার্ভিস কর্মকর্তা ফয়জার রহমান (২৬) ও তার ছোট ভাই আফজাল হোসেন (২০) এর পা থেতলে যায়।

আশঙ্কাজনক অবস্থায় দুজনকে রংপুর মেডিকেল হাসপাতালে পাঠানো হয়। এ সময় উত্তেজিত জনতা ট্রাকটি আটক করে।

দশমাইল হাইওয়ে থানার ওসি মো. আব্দুল মালেক ঢাকাটাইমসকে জানান, ট্রাকটি আটক আছে। আহতদের পরিবার মামলা দিলে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

প্রসঙ্গত, গত ৩ এপ্রিল রাজধানীর কারওয়ানবাজার এলাকায় সরকারি তিতুমীর কলেজের স্নাতকের (বাণিজ্য) দ্বিতীয় বর্ষের ছাত্র রাজীব হোসেন দুই বাসের রেষারেষিতে চাপা পড়ে হাত হারান। ১৩ দিন পর ১৬ এপ্রিল দিবাগত রাত সাড়ে ১২টায় তিনি মারা যান।

গত ২০ এপ্রিল রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর বনানীর চেয়ারম্যান বাড়ির সামনে বিআরটিসির একটি বাসের ধাক্কায় রোজিনা নামে এক গৃহকর্মীর পা বিচ্ছিন্ন হয়। পরে তিনিও মারা যান।

গত ২৩ এপ্রিল বগুড়ার শেরপুর উপজেলার শেরুয়া এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে ট্রাকের নিচে পড়ে হাত বিচ্ছিন্ন হয় এক সুমিন নামে শিশুর। সে স্থানীয় একটি স্কুলে প্রথম শ্রেণির ছাত্রী।

গত ২৮ এপ্রিল দুপুরে রাজধানীর যাত্রাবাড়ী মেয়র হানিফ ফ্লাইওভারে রাসেল নামে এক প্রাইভেটকার চালক গ্রিনলাইন বাসের চাপায় পা হারান।

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930