অল্প দিন অপেক্ষা করুন। আপনার সমস্যার সমাধান এনেছে যুক্তরাজ্যের ম্যানচেস্টার ইউনিভার্সিটির একদল তরুণ গবেষক।  কুড়ি না পেরোতেই চুলে টাক পড়ে যাচ্ছে? পেঁয়াজের রস থেকে শুরু করে খরুচে নানা চেষ্টা করছেন, কিন্তু কাজ হচ্ছে না? তবে আর দুশ্চিন্তার কিছু নেই।

টাক কোনো নতুন সমস্যা নয়। তবে সমস্যাটির সমাধানে সহজ কোনো কৌশল এখনও পাওয়া যায়নি। হেয়ার ট্রান্সপ্লান্ট তুলনামূলক কার্যকর হলৌ লাখ লাখ টাকার মামলা, তার ওপর আছে কিছু স্বাস্থ্যঝুঁকি।

এর মধ্যে ম্যানচেস্টার ইউনিভার্সিটির গবেষকরা অস্ট্রিওপরোসিস বা হাড় ক্ষয়ের চিকিৎসা থেকে টাক সমস্যার সমাধান আবিষ্কারের কথা জনিয়েছেন। সম্প্রতি ‘পিএলওএস বাইওলজি’ নামক বিজ্ঞান বিষয়ক একটি পোর্টালে তাদের এই গবেষণাটি ছাপা হয়।

এই গবেষণায় বলা হয়েছে ‘ওয়ে-থ্রি ওয়ান সিক্স সিক্স জিরো সিক্স’  নামের একটি ওষুধ এর কথা। এই ওষুধ  থেকে টাক প্রতিরোধ করা যাবে বলে জানিয়েছে গবেষকদলটি।

ওষুধটি হাড় ক্ষয়ের চিকিৎসার জন্য ব্যবহার হলৌ এর পার্শ্ব প্রতিক্রিয়া থেকে এটি চুলের বৃদ্ধি বাড়ায় বলে জানিয়েছেন গবেষকরা।

ওষুধটির কার্যকারিতা  সম্পর্কে  গবেষক দলটির  প্রধান ড. নাথান হকশ বলেন, ‘এই আবিষ্কারে চুল পড়া ও টাক সমস্যায় আসবে আমূল পরিবর্তন’।

ইতোমধ্যে ৪০ জন পুরুষের উপর এই গবেষণাটির প্রয়োগ করা হয়েছে এবং তারা সকলেই  হেয়ার ট্রান্সপ্লান্ট করছিলেন।

গবেষণাটি বেশ মজার ছিল বলে জানিয়েছেন ব্রিটিশ এ্যাসোসিয়েশন  অব ডারমাটোলজিস্ট এর মুখপাত্র।

সংবাদ মাধ্যম বিবিসির সঙ্গে এক সাক্ষাৎকারে ওই মুখপাত্র বলেন, ওষুধটি সকলের জন্য উন্মুক্ত করার আগে এটি নিয়ে আরও গবেষণা করতে হবে বলেও জানান তিনি।

Share Now
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728