এক শারীরিক প্রতিবন্ধী ধর্ষণের শিকার হয়েছে বন্দরে । এ ঘটনায় ধর্ষিতার মা শাহনাজ বেগম বাদি হয়ে আজ বৃহস্পতিবার থানায় একটি মামলা দায়ের করেন। গত ৪ই মে বঙ্গশ্মাসন এলাকায় এ ঘটনা ঘটে। চাচাতো ভাই আলম ঘর মুছে দেয়ার কথা বলে ডেকে নিয়ে এ ঘটনা ঘটায়।
বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম শাহীন মন্ডল জানান, উপজেলা বঙ্গশ্মাসন এলাকার আমিরুল ইসলামের ছেলে আলম (২৮) তার স্ত্রী গর্ভবস্থায় শ^শুর বাড়িতে চলে যায়।এ সুযোগে গত ৪ই মে আলম তার চাচাতো বোন শারীরিক প্রতিবন্ধী (১২) ঘর মুছার জন্য ডেকে আনেন। পরে তাকে ধর্ষণ করে আলম।
এ ঘটনাটি প্রতিবন্ধি কিশোরী তার মা শাহনাজকে জানান। এ ঘটনায় স্থানীয় ভাবে বিচার না পেয়ে আজ বৃহস্পতিবার বিকালে মামলা দায়ের করেন। আসামীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
