পশ্চিমবঙ্গের বীরভূম জেলার মহম্মদবাজার থানা এলাকার গোঁসাই পাহাড়ির কাছে এক পাথর খাদানে বিস্ফোরণের জেরে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। বেআইনিভাবে মজুত করা বিস্ফোরক সরাতে যাওয়ার ফলেই এই বিস্ফোরণ ঘটে বলে অভিযোগ। এই পাথর খাদানটি ঝাড়খন্ড রাজ্যের সীমানার পাশে অবস্থিত। গ্রিন বেঞ্চের নির্দেশে বীরভূমের সমস্ত পাথর খাদান বন্ধ থাকার কথা। কিন্তু সেই নির্দেশ অমান্য করে প্রশাসনের নাকের ডগায় এই খাদানগুলি রমরম করে চলছে বলে অভিযোগ। ঘটনাস্থল থেকে এখনও পর্যন্ত উদ্ধার হয়েছে ৫টি মৃতদেহ।

কিন্তু স্থানীয় আদিবাসী সংগঠনের দাবি, মৃতের সংখ্যা ১৩। বেশ কয়েকটি মৃতদেহ সরিয়ে ফেলা হয়েছে বলে অভিযোগ করেছে তারা। তবে এ নিয়ে প্রশাসনের তোন প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।
Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031