প্রশাসন নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন তোতার মেয়ের বিয়ের অনুষ্ঠান পণ্ড করে দিয়েছে। বিয়ের খাবারগুলো স্থানীয় একটি মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ২টার দিকে চরএলাহী ইউনিয়নের ৪নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার  চরএলাহী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন তোতার ১৪ বছর বয়সী মেয়ের সাথে পাশ্ববর্তী চরলক্ষ্মী গ্রামের সাইফুল ইসলামের সাথে বিয়ের দিন ধার্য করা হয়। খবর পেয়ে দুপুরে কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাহফুজুর রহমান ও উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মো. নুর নবীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বিয়ে বাড়ি অভিযান চালায়। পরে বাল্যবিয়ের ব্যাপারে উভয় পক্ষকে মৌখিকভাবে সতর্ক করা হয়।

কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031