মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের ওপর আবারো নিষেধাজ্ঞা আরোপ করেছে। নতুন এই নিষেধাজ্ঞার শিকার ছয় ইরানি নাগরিক ও তিন কোম্পানি। নিষেধাজ্ঞা আরোপের ফলে এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো যুক্তরাষ্ট্রের কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে কোন লেনদেন করতে পারবে না। শুক্রবার এক বিবৃতিতে এ নিষেধাজ্ঞা জারি করে মার্কিন অর্থ মন্ত্রনালয় । এ খবর দিয়েছে বিবিসি।
খবরে বলা হয়, ইরানের বিতর্কিত কর্মকান্ডে আর্থিক সহায়তাদানকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
স্টিভেন মনুচিন বলেন, ইরান ও এর কেন্দ্রীয় ব্যাংক আরব আমিরাতের সহায়তায় মার্কিন ডলার অর্জনের সুযোগের অপব্যবহার করেছে। এই সুযোগে তারা আইআরজিসি’কে বিতর্কিত কর্মকান্ডের জন্য অর্থ সরবরাহ করেছে। এমনকি আঞ্চলিক ছায়াযুদ্ধে নিজেদের মদদপুষ্ট দলকেও অর্থ ও অস্ত্র সরবরাহ করেছে। আমরা আইআরজিসি’র অর্থ সরবরাহ বন্ধ করতে চাই।
