আবাহনী লিমিটেড ও ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব ওয়ালটন অনূর্ধ্ব-১৮ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে আজ বিকালে মুখোমুখি হবে । বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকাল সাড়ে চারটায়। মোট ১২ দলের অংশগ্রহণে শুরু হয় এই টুর্নামেন্ট।

ফাইনাল ম্যাচটি ছাত্র-ছাত্রীদের জন্য উন্মুক্ত থাকবে। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল প্রাইজ মানি হিসাবে পাবে পাঁচ লক্ষ টাকা। আর রানার আপ দল পাবে তিন লক্ষ টাকা। তাছাড়া বিভিন্ন ক্যাটাগরিতে খেলোয়াড়দের পুরস্কৃত করা হবে।

গত শুক্রবার টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে আরামবাগ ক্রীড়া সংঘকে সাডেন ডেথে পরাজিত করে ফাইনালে উঠে আবাহনী লিমিটেড। ম্যাচটিতে কোনো দলই গোল করতে পারেনি। পরে পেনাল্টি শুটআউটে প্রতিটি দলই পাঁচটি করে গোল করে। এরপর সাডেন ডেথে জয় পায় আবাহনী লিমিটেড। আর গত বৃহস্পতিবার প্রথম সেমিফাইনালে টাইব্রেকারে ব্রাদার্স ইউনিয়নকে পরাজিত করে প্রথম দল হিসাবে সেমিফাইনালে উঠে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930