আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিএনপিকে খালি কলসি বলে মন্তব্য করেছেন । তিনি বলেন, খালি কলসি নড়াচড়া করে বেশি। আমাদের ভরা কলসি, নড়াচড়া করে না। খুলনা সিটির জনরায়কে যারা প্রত্যাখ্যান করেছে, আগামী নির্বাচনে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে। গতকাল রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়।

ওবায়দুল কাদের বলেন, বিএনপির কাজই হচ্ছে মিথ্যাচার করা। তারা জনগণের কাছে নালিশ করে না। কারণ, জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে। এ কারণে তারা বিদেশিদের কাছে নালিশ করে। বিএনপি মিথ্যাচার ও ভাঙা রেকর্ড বাজাতে বাজাতে গভীর খাদে পড়বে। যা থেকে তারা আর উঠতে পারবে না।

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদ সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচটি ইমাম, সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী,  দলের  যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, খালিদ মাহমুদ চৌধুরী, কৃষি বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ,  উপ-দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রমুখ। আলোচনা সভা পরিচালনা করেন প্রচার সম্পাদক হাছান মাহমুদ ও উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম।

Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031