পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন সকলকে অবাক করে দিযে ,  বাংলাদেশ থেকে লোক এনে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনে অশান্তি তৈরি করা হয়েছে।  তিনি আরো বলেছেন, ঝাড়খন্ড ও আসাম থেকেও লোক এনে এবং টাকা দিয়ে নির্বাচন করা হয়েছে। তবে বাংলাদেশ থেকে লোক এনে নির্বচনে অশান্তি করার অভিযোগ নিয়ে রাজনৈতিক পর্যবেক্ষক মহল বিস্ময় প্রকাশ করেছেন। রাজ্যের বিরোধীরা অবশ্য এ ব্যাপারে এদিন পর্যন্ত  কোনও প্রতিবাদ জানায়নি। অবশ্য নির্বাচনের দিন উত্তর ২৪ পরগণা জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকই প্রথম এই অভিযোগটা তুলেছিলেন। তিনি বলেছিলেন, বনগাঁ, গাইঘাটা প্রভৃতি সীমান্তবর্তী এলাকার পঞ্চায়েত নির্বাচনে বাংলাদেশ থেকে লোক এনে ভোট করা হযেছে। তবে গতকাল বৃহষ্পতিবার ফের মুখ্যমন্ত্রীর মুখ থেকে অভিযোগ শোনার পর বিষয়টি বিশেষ গুরুত্ব লাভ করেছে।

তিনি বলেছেন, ঝাডখন্ড, অসম, এমনকি, বাংলাদেশ সীমান্ত পেরিয়েও বহু লোক এ রাজ্যে ঢুকে পঞ্চায়েত নির্বাচনে অশান্তি করেছে। এমন কিছু ঘটনা ধরা  পড়েছে বলেও অভিযোগ করেছেন তিনি। আমরা এই সংস্কৃতিতে অভ্যস্ত নই। ত্রিপুরা নির্বাচনে আমাদের চোখ খুলে গিয়েছে। ওখানে সিপিএম চেপে গিয়েছিল। আমরা প্রতিবাদ করেছি। মুখ্যমন্ত্রী বিএসএফের বিরুদ্ধেও অভিযোগ করেছেন। বলেছেন, বিএসএফও সীমান্ত এলাকার পঞ্চায়েতে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করেছে।

Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031