bacerpatiমন্ত্রিসভা সুপ্রিম কোর্টের বিচারপতিদের অপসারণের ক্ষমতা জাতীয় সংসদের হাতে রেখে সংশ্লিষ্ট আইনের খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে ।

আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানান, ‘বাংলাদেশ সুপ্রিম কোর্ট বিচারক (তদন্ত) আইন, ২০১৬’ শীর্ষক আইনের খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সর্বশেষ সংবিধানের ষোড়শ সংশোধনীতে উচ্চ আদালতের বিচারপতিদের অপসারণে জাতীয় সংসদকে ক্ষমতা দেওয়া হয়।

 

Share Now
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930