মোটরসাইকেল ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন ঝিনাইদহের হরিণাকু-ু উপজেলার নারায়ণকান্দী ব্রীজে । আজ সোমবার দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই যুবকের নাম মখলেচ উদ্দীন (৩০) ও রিগ্যান আলী (৩০) বলে প্রত্যক্ষদর্শী আলম সাধু নিশ্চিত করেন। তাদের বাড়ি পার্শ্ববতী চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার ঘোষবিলা ও পাঁচলিয়া গ্রামে।
হরিণাকু-ু থানার ওসি কাজী আইয়ুবুর রহমান জানান, আজ দুপুরে মোটর সাইকেল আরোহী দুই যুবক উপজেলার নারায়ণকান্দী-হরিণাকু-ু সড়ক দিয়ে উপজেলা শহরে আসার সময় নারায়ণকান্দী ব্রীজের উপর ট্রাক্টরের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। তাদের বুকের উপর দিয়ে ট্রাক্টর চাপা দেওয়ায় তারা ঘটনাস্থলেই নিহত হন। নিহতদের লাশ ঝিানাইদহ সদর হাসপাতাল মর্গে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানান এ কর্মকর্তা।।

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930