আমন্ত্রণ জানানো হয় নি টিশ রাজবধূ মেগান মার্কেলের ভাতিজা টেইলর ডুলি (২৫)কে । তবু তিনি লন্ডনে উড়ে এসেছেন ফুপুর বিয়ে দেখতে। তাতেও কোনো ক্ষতির কিছু ছিল না। কিন্তু তিনি বৃটিশ মিডিয়ায় সংবাদ শিরোনাম হয়েছেন। তাকে নিয়ে ফলাও করে রিপোর্ট প্রকাশ করা হচ্ছে। তাতে বলা হচ্ছে, মেগান মার্কেলের এক ভাতিজাকে লন্ডনের একটি ক্লাবে ছুরি নিয়ে প্রবেশ করার চেষ্টা করার সময় হাতেনাতে ধরা হয়েছে।

তার নাম টেইলর ডুলি। তিনি দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সতর্কতা অনুসরণ করেছেন তিনি। কারণ, ট্রাম্প বলেছেন, লন্ডন শহরটি বিপজ্জনক। এ জন্য নিজের সুরক্ষার জন্য তিনি ছুরি সঙ্গে নিয়েছেন। এ খবর দিয়েছে অনলাইন দ্য সান। এতে বলা হয়, ডুলি’কে রাজপরিবারের এই বিয়েতে আমন্ত্রণ জানানো হয় নি। লন্ডন থেকে দক্ষিণ-পশ্চিমে কেনসিংটনে ওই বিয়ের অনুষ্ঠান উদযাপন করা হয় রোববার। এদিনই লন্ডনের একটি ক্লাবে হাজির হন ডুলি। সেখানে এক পর্যায়ে তার কাছে ছুরি দেখার পর তিনি আত্মসমর্পণ করেন। এ সময় ক্লাবের সদস্যরা তার কাছ থেকে চার ইঞ্চি ভাঁজ করা ছুরি উদ্ধার করেন। ঘটনাটি ঘটেছে বাকুস এলাকার একটি নৈশক্লাবে মধ্যরাতের পরে।

সেখানে প্রেমিকা, মা ট্রেসি ও বড়ভাই টিজে’র সঙ্গে তিনি আনন্দ উদযাপন করছিলেন। মেগান মার্কেলের ভাতিজা টেইলর ডুলি যুক্তরাষ্ট্রের অরিগনের একজন বৈধ মারিজুয়ানা চাষি। তিনি সপ্তাহের শুরুতে পরিবারের সদস্যদের নিয়ে চলে এসেছেন লন্ডনে। প্রিন্স হ্যারির সঙ্গে তার ফুপু মেগান মার্কেলের বিয়ের বিষয়ে আইটিভিতে গুড মর্নিং বৃটেন অনুষ্ঠানে উপস্থিত হওয়ার পরিকল্পনা ছিল তার। কিন্তু ডুলির ওই ঘটনা জানার পর আইটিভি তাদের পরিকল্পনা বাতিল করে।

Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031