এক নারীকে প্রাইভেটকারের ভেতর ধর্ষণ চেষ্টার অভিযোগে কবির হোসেন নামে এক ব্যক্তিকে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয়রা গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার মাওনা চৌরাস্তায় । সোমবার রাতে মাওনা উড়াল সেতুর দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত কবির হোসেন (৪৬) শ্রীপুর পৌর এলাকার উজিলাব গ্রামের আব্দুল বারেকের ছেলে। এ বিষয়ে মঙ্গলবার দুপুরে নির্যাতিতা নারী বাদী হয়ে শ্রীপুর থানায় মামলা করেন।

নির্যাতিতা নারী জানান, তিনি একজন প্রসাধনী পণ্য বিক্রেতা। শ্রীপুর পৌর শহরের গড়গড়িয়া নতুন বাজার এলাকায় একটি বাসায় ভাড়া থাকেন। অভিযুক্তের সাথে মাসখানেক আগে মোবাইল ফোনে ভুল নাম্বারে তার সাথে প্রথম পরিচয় হয়। এরপর থেকে চাকরি দেয়ার প্রলোভনে প্রায়ই অভিযুক্ত কবীর হোসেন তাকে মুঠোফোনে যোগাযোগ রাখতেন। সোমবার রাত ১০টার দিকে তাকে পোশাক কারখানায় চাকরির ব্যবস্থা করে দেয়ার কথা বলে মাওনা ওড়াল সেতুর কাছে আসতে বলে। সেখানে যাওয়ার পর অভিযুক্ত কবীর হোসেন তাকে একটি প্রাইভেটকারে জোরপূর্বক উঠিয়ে ধর্ষণের চেষ্টা করে। পরে তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে কবির হোসেনকে গণপিটুনি দিয়ে পুলিশে খবর দেয়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, ট্রিপল নাইনে (৯৯৯) ধর্ষণ চেষ্টার তথ্য পাওয়া গেছে। পরে ঘটনাস্থল থেকে পুলিশ ভিকটিমকে উদ্ধার ও অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়। এসময় তার ব্যবহৃত প্রাইভেটকার জব্দ করা হয়। গ্রেপ্তারের নামে শ্রীপুর থানায় দুইটি মাদক মামলা রয়েছে। এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে মঙ্গলবার শ্রীপুর থানায় একটি মামলা করেন। অভিযুক্তকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Share Now
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728