সাকিব আল হাসানের দল সানরাইজার্স হায়দ্রাবাদ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) আজ প্রথম কোয়ালিফায়ার ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ১৩৯ রান সংগ্রহ করেছেন। সুতরাং, জিততে হলে চেন্নাই সুপার কিংসকে করতে হবে রান।

মঙ্গলবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে সানরাইজার্স হায়দ্রাবাদের পক্ষে সর্বোচ্চ ৪৩ রান করে অপরাজিত থাকেন কার্লোস ব্র্যাথওয়েট। কেন উইলিয়ামসন করেন ২৪ রান। ইউসুফ পাঠান করেন ২৪ রান। দশ বল খেলে ১২ রান করেন সাকিব আল হাসান।

চেন্নাই সুপার কিংসের পক্ষে দীপক চাহার ১টি, লুঙ্গি এনগিদি ১টি, শারদুল ঠাকুর ১টি, ডোয়াইন ব্রাভো ২টি ও রবীন্দ্র জাদেজা ১টি করে উইকেট নেন।

আজ যারা জয় পাবে তারা সরাসরি ফাইনালে উঠে যাবে। আর যারা হারবে তারা ফাইনালে উঠার লড়াইয়ে আগামী ২৫ মে এলিমিনেটর ম্যাচে জয়ী দলের মুখোমুখি হবে। এলিমিনেটর ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ২৩ মে। ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ২৭ মে।

Share Now
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728