প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয়ের বিষয়ে সরকারের পদক্ষেপে স্থানীয় জনগণ সমর্থন আছে বলে মনে করেন ।

জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল এবং ইউএনএফপিএর নির্বাহী পরিচালক নাতালিয়া ক্যানেম বুধবার সকালে সৌজন্য সাক্ষাতে গেলে প্রধানমন্ত্রী একথা বলেন।

ওইউএনএফপিএ কর্মকর্তাকে শেখ হাসিনা বলেন, তার সরকার বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মানবিক দৃষ্টিকোণ থেকে আশ্রয় দিয়েছে। কারণ, বাংলাদেশের জনগণেরও এ ধরণের শরণার্থী হওয়ার অভিজ্ঞতা রয়েছে। এবং বাংলাদেশের স্থানীয় জনগণ রোহিঙ্গাদের জন্য সব রকম সহযোগিতার হাত প্রসারিত করেছে।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, বৈঠকে তাঁরা বিভিন্ন দ্বিপাক্ষিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয় বিশেষ করে নারী উন্নয়ন এবং রোহিঙ্গাদের বিষয়ে আলোচনা হয়।

প্রধানমন্ত্রী বলেন, সরকার নানা চেষ্টা করলেও রোহিঙ্গারা আশ্রয় কেন্দ্রগুলোতে অমানবিক পরিবেশে অবস্থান করছে। প্রতিদিন অন্তত ৬০টি শিশুর জন্ম হচ্ছে এবং বর্ষার কারণে তাদের অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে।

শিগগিরই এক লাখ শরণার্থীকে ভাসানচরে স্থানান্তরিত করা হবে জানিয়ে শেখ হাসিনা বলেন, সেখানে তারা বসবাসের জন্য আরেকটু ভালো পরিবেশ পাবে।

রোহিঙ্গাদের আশ্রয় দেয়া এবং নারীর ক্ষমতায়নে সাফল্যের জন্য শেখ হাসিনার প্রশংসা করেন জাতিসংঘ কর্মকর্তা নাতালিয়া। তিনি বাংলাদেশকে জাতিসংঘের বিভিন্ন সংস্থার সহযোগিতা অব্যাহত রাখার বিষয়েও প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেন।

প্রেস সচিব জানান, বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, তার সরকারের উন্নয়নের মূল লক্ষ্য তৃণমূলের মানুষ। খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্যসেবা এবং শিক্ষাকে তৃণমূল পর্যায় পর্যন্ত নিয়ে যেতে চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার।

প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী এবং মুখ্য সচিব নজিবুর রহমানও এ সময় উপস্থিত ছিলেন।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031