বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি করা হয়েছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কুমিল্লা ও নড়াইলে দায়ের করা দুটি মামলায় জামিন আবেদনের শুনানি ।
আজ বুধবার দুপুর ২টার পর বিচারপতি মো. আসাদুজ্জামান ও জে বি এম হাসানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে দ্বিতীয় দিনের মতো জামিন শুনানি শুরু হয়। খালেদা জিয়ার পক্ষে শুনানীতে আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, মওদুদ আহমদ, এ জে মোহাম্মদ আলী, জয়নুল আবেদীন উপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
গতকাল মঙ্গলবার এ দুই মামলার শুনানি দুপুর আড়াইটা থেকে বিকাল সোয়া ৩টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। এরপর আদালত আজ বুধবার পর্যন্ত শুনানি মুলতবি ঘোষণা করেন। এর আগে রোববার কুমিল্লা দুটি ও নড়াইলের একটি মামলায় জামিন আবেদন করেন খালেদা জিয়ার আইনজীবীরা।

মামলা তিনটি সংশ্লিষ্ট বেঞ্চের সোমবারের কার্য তালিকায় ছিল। তবে এখন দুটি মামলায় জামিন শুনানি চলছে। ।

উল্লেখ্য, গত ১৬ মে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে দেওয়া হাইকোর্টের জামিন বহাল রাখেন আপিল বিভাগ। জামিন পেলেও তিনি মুক্তি পাননি। আইনজীবীরা জানান, খালেদার বিরুদ্ধে অন্তত আরও ছয়টি মামলায় গ্রেফতার দেখানো রয়েছে। তাকে কারাগার থেকে মুক্তি পেতে ওই সব মামলায় জামিন পেতে হবে।

Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031