বাংলাদেশে আশ্রয় নেয়া বাস্তুচ্যুত ১লাখ রোহিঙ্গাকে শিগগিরই নোয়াখালীর ভাষানচরে স্থানান্তর করা হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন। প্রত্যাবাসন হওয়ার আগ পর্যন্ত তারা সেখানেই থাকবেন। জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল এবং জাতিসংঘ পপুলেশন ফান্ডের (ইউএনএফপিএ) নির্বাহী পরিচালক ড. নাটালিয়া কানেমের সঙ্গে বৈঠকের সময় এ কথা বলেন প্রধানমন্ত্রী। আজ বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাক্ষাত করতে যান ড. নাটালিয়া। বৈঠকের পর গণমাধ্যমকর্মীদের ব্রিফ করেন প্রধানমন্ত্রী প্রেস সচিব ইহসানুল করিম।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, শিগগিরই ভাষানচরে স্থানান্তর করা হবে আনুমানিক ১ লাখ রোহিঙ্গাকে। সেখানে তাদের থাকার ব্যবস্থা করতে ৬ হাজার ব্যক্তি কাজ করে যাচ্ছে।

প্রধানমন্ত্রী আরো বলেন, বাংলাদেশ প্রাকৃতিক দূর্যোগপ্রবণ এলাকা। আসন্ন মৌসুমি বর্ষাকালে অবর্ননীয় দূর্দশার মুখোমুখি হতে পারেন রোহিঙ্গারা। কাজেই ভাষানচরে তাদের অস্থায়ী আশ্রয়ের ব্যবস্থা নেয়া হচ্ছে। প্রত্যাবাসনের আগ পর্যন্ত তারা সেখানেই থাকবেন।

প্রধানমন্ত্রী জাতিসংঘ আন্ডার সেক্রেটারি জেনারেলকে জানান, মিয়ানমারের রাখাইন রাজ্যে দমন পীড়নের মুখে পালিয়ে আসা রোহিঙ্গা জনগোষ্ঠীকে মানবিক দৃষ্টিকোণ থেকে আশ্রয় দিয়েছে বাংলাদেশ। কক্সবাজারের স্থানীয় সম্প্রদায়গুলোও রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়েছে।
বৈঠকে উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী এবং মুখ্য সচিব মোহাম্মদ নজিবুর রহমান।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930