রাজস্থান রয়্যালস ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) আজ এলিমিনেটর ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে । সুতরাং, প্রথমে ব্যাট করতে নামবে কলকাতা নাইট রাইডার্স। ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে কলকাতার ইডেন গার্ডেন্সে।

এই ম্যাচে যারা জিতবে তারা ফাইনালে উঠার লড়াইয়ে টিকে থাকবে। আর যারা হারবে তারা বিদায় নিবে। আজ যারা জিতবে তারা ফাইনালে উঠার লড়াইয়ে আগামী ২৫ মে সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি হবে।

কলকাতা নাইট রাইডার্স একাদশ: ক্রিস লিন, সুনিল নারিন, রবিন উথাপ্পা, নিতিশ রানা, দিনেশ কার্তিক (অধিনায়ক, উইকেটরক্ষক), আন্দ্রে রাসেল, শুবম্যান গিল, পীযুশ চাওলা, জ্যাভন সিয়ার্লস, কুলদীপ যাদব, প্রসিধ কৃষ্ণা।

রাজস্থান রয়্যালস একাদশ: রাহুল ত্রিপাঠি, অজিঙ্কা রাহানে (অধিনায়ক), সঞ্জু স্যামসন, হেনরিক ক্লাসেন, স্টুয়ার্ট বিনি, কৃষ্ণাপ্পা গৌতম, জফরা আর্চার, শ্রেয়াস গোপাল, ইশ সোধি, জয়দেব উনাদকাত, বেন লাফলিন।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930