মাদক সম্রাট তো সংসদেই আছে। ‘মাদক নির্মূলের নামে যাদের হত্যা করা হচ্ছে তারা কারা আমরা জানি না। বিচারের মাধ্যমে  তাদের ফাঁসিতে ঝোলান।’ মাদক নির্মূলের নামে বন্দুকযুদ্ধে নির্বিচারে হত্যার তীব্র সমালোচনা করে এ মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। আজ বুধবার কাকরাইলে ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে দলের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এরশাদ আরো বলেন, এভাবে বিনা বিচারে মানুষ হত্যা করতে পারেন না। কোথাও এমন নজির নেই। বিশ্ব এটা মেনে নেবে না।

প্রত্যেক নাগরিকেরই সাংবিধানিকভাবে বিচার পাওয়ার অধিকার আছে।

মাদক নিমূর্লে আগামী সংসদ অধিবেশনে সর্ব্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বহাল রেখে আইন করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

আলোচনা সভা ও ইফতার মাহফিলে  আরও উপস্থিত ছিলেন বিরোধী দলের নেতা ও দলের সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ, কো-চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার প্রমুখ।

Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031