বলিউড অভিনেত্রী ও ইউনিসেফের গুডউইল অ্যাম্বাসেডর প্রিয়াঙ্কা চোপড়া বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সহায়তার হাত বাড়িয়ে দিতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন । তিনি আরো বলেছেন, বিপর্যস্ত মানবতার পাশে কিভাবে দাঁড়াতে হয় বাংলাদেশের কাছ থেকে শিখুন। চার দিনের বিশেষ সফর শেষে আজ ঢাকার একটি হোটেলে সংবাদ সম্মেলনে প্রিয়াঙ্কা চোপড়া বলেন, ‘হৃদয়ের সহানুভূতির দ্বার খুলে দিন। প্লিজ, এই রোহিঙ্গা শিশুদের সঙ্গে নিজ সন্তানের মতো আচরণ করুন।’

এই সফরে কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন করেন প্রিয়াঙ্কা চোপড়া। বিশ্ব সম্প্রদায়ের উদ্দেশ্যে তিনি বলেন, ‘বিশ্বকে এই রোহিঙ্গা শিশুদের দায়িত্ব নিতে হবে।’

মিয়ানমারে নিপীড়িত রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দেয়ার জন্য বাংলাদেশের মানুষ ও বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবান জানান ইউনিসেফের গুডউইল অ্যাম্বাসেডর প্রিয়াঙ্কা।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930