আজ লর্ডসে ইংল্যান্ড ও পাকিস্তানের মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি শুরু হয়েছে। বৃহস্পতিবার টস জিতে ব্যাট করতে নেমে ১৮৪ রান সংগ্রহ করে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। পরে পাকিস্তান তাদের প্রথম ইনিংসের ব্যাট করতে নামে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ এক উইকেট হারিয়ে ১৭ রান।

আজ ব্যাটিংয়ে নেমে ইংল্যান্ড শুরু থেকেই উইকেট হারাতে থাকে। তার মধ্যে অ্যালেস্টার কুক এক প্রান্ত আগলে রাখার চেষ্টা করেন। তবে দলকে তিনি বেশি দূর নিতে পারেননি। দলের রান যখন ১৪৯ তখন তিনি আউট হয়ে যান। তার ব্যক্তিগত সংগ্রহ ৭০ রান। তিনিই দলের পক্ষে সেরা রান সংগ্রহকারী।

পাকিস্তানের পক্ষে পেসার মোহাম্মদ আব্বাস ২৩ রান দিয়ে চারটি উইকেট শিকার করেন। ৫১ রান দিয়ে চারটি উইকেট শিকার করেন হাসান আলী। এছাড়া মোহাম্মদ আমির ১টি ও ফাহিম আশরাফ ১টি করে উইকেট শিকার করেন।

সংক্ষিপ্ত স্কোর

ইংল্যান্ড প্রথম ইনিংস: ১৮৪ (৫৮.২ ওভার)

(অ্যালেস্টার কুক ৭০, মার্ক স্টোনম্যান ৪, জো রুট ৪, ডাউইড মালান ৬, জনি বেয়ারস্টো ২৭, বেন স্টোকস ৩৮, জস বাটলার ১৪, ডোমিনিক বিজ ৫, মার্ক উড ৭, স্টুয়ার্ট ব্রড ০, জেমস অ্যান্ডারসন ০*; মোহাম্মদ আমির ১/৪১, মোহাম্মদ আব্বাস ৪/২৩, হাসান আলী ৪/৫১, ফাহিম আশরাফ ১/২৮, শাদব খান ০/৩৪)।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031