ইরানের সঙ্গে স্বাক্ষরিত পারমাণবিক চুক্তির অংশীদার দেশগুলো যুক্তরাষ্ট্র বেরিয়ে যাওয়ার পর প্রথমবারের মতো বৈঠকে বসছে । আজ অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় তারা যুক্তরাষ্ট্রকে বাইরে রেখে চুক্তি এগিয়ে নেয়ার বিষয়ে আলোচনা করবেন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি।
খবরে বলা হয়, সম্প্রতি ইরান পারমাণবিক চুক্তি থেকে একতরফাভাবে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেন প্রেসিডেন্ট ট্রাম্প। চুক্তির অন্য অংশীদার দেশগুলো এই সিদ্ধান্তের প্রতিবাদ জানালেও ট্রাম্প তা আমলে নেন নি। এখন যুক্তরাষ্ট্রকে ছাড়াই ওই চুক্তি এগিয়ে নেয়ার চেষ্টা করছে অন্য দেশগুলো।

ইরানের আহবানে সাড়া দিয়ে আজ ভিয়েনায় বৈঠকে বসছেন ছয় দেশের প্রতিনিধিরা। এতে যোগ দিয়েছে চীন, রাশিয়া, ফ্রান্স, বৃটেন, জার্মানি ও ইরান।

ইরান বলছে, তারা চুক্তির অংশীদার ইউরোপীয় দেশগুলোর পক্ষ থেকে কোন কঠোর পদক্ষেপের অপেক্ষা করছে। ইরান আবারো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি শুরু করবে কিনা তা এই ইউরোপীয় দেশগুলোর সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। এখন পর্যন্ত সব দেশই চুক্তি বহাল রাখার পক্ষে মত দিয়েছেন। ইরানের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, একটি কার্যকর চুক্তি থেকে যুক্তরাষ্ট্র বেরিয়ে যাওয়ার পরেও চুক্তি বহাল থাকবে কিনা সে বিষয়ে ভিয়েনার বৈঠকে আলোচনা হবে। এতে চুক্তির শর্ত পরিবর্তন নিয়ে কোন আলোচনা হবে না ।
এদিকে, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে চুক্তির শর্ত না মেনে চলার অভিযোগ করলেও আন্তর্জাতিক আনবিক সংস্থার সাম্প্রতি প্রতিবেদনে বলা হয়েছে, ইরান এখনো চুক্তির শর্ত মেনে চলছে। পারমানবিক চুক্তির প্রতি ইরানের ইতিবাচক অবস্থানকে সাধুবাদ জানিয়েছে আনবিক সংস্থা।

Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031