উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রের সঙ্গে যে কোন সময় আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেছে । দেশটি বলেছে, সঙ্কট নিরসনের জন্য তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে  যে কোন ধরনের বৈঠকে মুখোমুখি বসতে আগ্রহী। শুক্রবার উত্তর কোরিয়ার সহকারি পররাষ্ট্রমন্ত্রী কিম কিয়ে গোয়ান এ কথা বলেন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি।
খবরে বলা হয়, বৃহস্পতিবার উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের সঙ্গে নির্ধারিত বৈঠকে না বসার ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ট ট্রাম্প। বৈঠক বাতিলের বিষয়ে কিম জং উনকে আনুষ্ঠানিকভাবে চিঠিও পাঠিয়েছেন ট্রাম্প।

এতে তিনি দাবি করেন, কিম জং উনের সীমাহীন ক্রোধ ও প্রকাশ্য শত্রুতার কারণে তার পক্ষে ১২ই জুনের নির্ধারিত বৈঠকে বসা সম্ভব না। একই সঙ্গে তিনি উত্তর কোরিয়াকে বেপরোয়া আচরণের বিষয়ে সতর্ক করেন। ট্রাম্পের এমন নেতিবাচক অবস্থানের প্রতিক্রিয়ায় পিয়ংইয়ং বন্ধুত্বের আহবান জানিয়েছে। দেশটির সহকারি পররাষ্ট্রমন্ত্রী কিম কিয়ে গোয়ান বলেন, ট্রাম্পের বৈঠক বাতিলের সিদ্ধান্ত অপ্রত্যাশিত ও দুঃখজনক। তবে উত্তর কোরিয়ার পক্ষ থেকে আলোচনার দ্বার এখনো উন্মুক্ত বলে জানান কিম গোয়ান। তিনি বলেন, আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার বিষয়ে আবারো আগ্রহ প্রকাশ করছি। সমস্যার সমাধান করতে যে কোন সময় যে কোন ধরণের বৈঠকে মুখোমুখি বসতে প্রস্তুত আমরা।
Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031