এক রাশিয়ান ‘প্রাংকস্টার’ আর্মেনিয়ার প্রধানমন্ত্রী সেজে বৃটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসনের মোবাইল ফোনে কল দিয়ে তাকে রীতিমত বোকা বানিয়ে ছাড়লেন । সত্যি সত্যি আর্মেনিয়ার প্রধানমন্ত্রী ভেবে ওই ভুয়া কলারের সঙ্গে তিনি আন্তর্জাতিক সম্পর্ক সহ স্বরচিত কবিতা নিয়েও আলাপ করেন। তাদের মধ্যে হওয়া ১৮ মিনিটের ফোনালাপে বরিস জনসন রাশিয়া, ইরান পারমাণবিক চুক্তি ও সিরিয়া যুদ্ধের মতো গুরুতর বিষয়ে আলাপ করেন। এই ফোনালাপের অডিও ইউটিউবে ফাঁস করে দিয়েছেন রাশিয়ার দুই প্রাংকস্টার ভোভান ও লেক্সাস। তাদের টুইটার পেইজেও ওই অডিও আপলোড করা হয়। এ খবর দিয়েছে রয়টার্স।
খবরে বলা হয়, বৃটেনের পররাষ্ট্র মন্ত্রণালয় আলাপনের বিষয়টি নিশ্চিত করেছে।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | ||
| 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
| 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
| 20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
| 27 | 28 | 29 | 30 | 31 | ||
