পুলিশ ফেনীর সোনাগাজীতে কামরুল ইসলাম (২২) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে। আজ রোববার দুপুরে উপজেলার চরমজলিশপুর ইউনিয়নের কুঠিরহাট বাজার সংলগ্ন একটি বাড়ির পুকুর পাড়ের ঝোপ থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত কামরুল উপজেলার রাজাপুর গ্রামের কামাল উদ্দিনের ছেলে। সে পেশায় একজন ইলেক্ট্রিক মিস্ত্রি ছিলেন।
সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোয়াজ্জেম হোসেন নিহতের স্বজনদের বরাত দিয়ে জানান, গতকাল শনিবার সন্ধ্যায় আকিলপুর গ্রামের আবদুর রশিদের ছেলে আল আমিনের সাথে মোটরসাইকেলে ঘর থেকে বের হয় কামরুল ইসলাম। রাতে বাড়িতে না ফিরলে স্বজনরা খোঁজাখুজি করে তার কোনো সন্ধান পাননি।
আজ দুপুরে কুঠিরহাট বাজার সংলগ্ন ক্বারী বাড়ির পুকুর পাড়ের ঝোপে এক যুবকের গলাকাটা ক্ষতবিক্ষত লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

পরে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিলে নিখোঁজ কামরুলের স্বজনা লাশটি সনাক্ত করেন। পরে পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ ফেনী জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন।

পুলিশ আরো জানায়, কারা কি কারণে কামরুলকে হত্যা করেছে তা পুলিশ তদন্ত করে দেখছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন এ কর্মকর্তা।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031