এখনও তিস্তা পানি বণ্টন চুক্তি নিয়ে আশাবাদী ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বলেছেন, তার সরকার । বাংলাদেশের বহুপ্রতীক্ষিত তিস্তা চুক্তি না হওয়াটা এখনও মোদি সরকারের ব্যর্থতা বলা যাবে না বলে তিনি মন্তব্য করেছেন। একইসঙ্গে সুষমা স্বরাজ বলেছেন, এ ইস্যুতে পশ্চিমবঙ্গ সরকারকে উপেক্ষা করার সুযোগ ভারত কেন্দ্রীয় সরকারের নেই।
নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি সরকারের চার বছরের অর্জনগুলো নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব কথা বলেন সুষমা।
তিস্তা চুক্তি স্বাক্ষরে সক্ষম না হওয়া মোদি সরকারের ব্যর্থতা হিসেবে দেখা উচিত কিনা এমন এক প্রশ্নের জবাবে সুষমা বলেন, ‘আমাদের সরকার চার বছর পূর্ণ করেছে। এখনও এক বছর বাকি আছে।

কাজেই তিস্তা চুক্তি স্বাক্ষর না হওয়াকে এখনও সরকারের ব্যর্থতা বলা যাবে না।’
২৫ ও ২৬শে মে প্রধানমন্ত্র্রী শেখ হাসিনার সঙ্গে ভারতীয় প্রধানমন্ত্রী মোদি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সাক্ষাতের প্রসঙ্গে জানতে চাইলে সুষমা বলেন, গেল বছরের এপ্রিলে মমতা ব্যানার্জি তিস্তার বদলে তরসা নদীর পানি বণ্টনের প্রস্তাব দেন। মমতা জানান, তিস্তার পানি বণ্টন করা হলে পশ্চিমবঙ্গ পানির কষ্টে ভুগবে।
বিশেষজ্ঞরা এখনও মমতার বিকল্প প্রস্তাবের বাস্তবায়নযোগ্যতা নিয়ে গবেষণা করছেন বলে জানান সুষমা স্বরাজ। এখনও তাদের গবেষণা প্রতিবেদন আসেনি।
সুষমা স্বরাজ আরো বলেন, তিস্তা পানি বণ্টন চুক্তির ইস্যুতে পশ্চিমবঙ্গ সরকারকে এড়ানোর সুযোগ নেই কেন্দ্রীয় সরকারের কেননা, তিস্তার পানি ভাগাভাগি করবে ওই রাজ্য। প্রস্তাবিত চুক্তিতে কতটা আর কি কি প্রভাব পড়বে সেটা তারা খতিয়ে দেখবে।
উল্লেখ্য, ২০১১ সালে তিস্তা চুক্তিতে ভেটো দিয়েছিলেন মমতা ব্যানার্জি। ওই চুক্তি স্বাক্ষরে তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিং ঢাকা সফর করলে সে সফরে যোগ দেয়া থেকে বিরত থাকেন মমতা।

Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031