বিশ্ব স্বাস্থ্য সংস্থা- ডব্লিউএইচও ভারতের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের রাজ্য কেরালায় যে নিপাহ ভাইরাস ছড়াচ্ছে তা মহামারীর আকারে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা জানিয়েছে ।

কেরালা রাজ্যে এ পর্যন্ত নিপাহ ভাইরাসে ১৩ জন মারা গেছেন। এছাড়া রাজ্যটির কোজিকোড ও মালাপ্পুরাম জেলায় দুই শতাধিক নিপাহ আক্রান্ত ব্যক্তি চিকিৎসা নিয়েছেন। এরই মধ্যে কেরালার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

নিপাহ ভাইরাসে আক্রান্তদের মৃত্যুর হার ৭০ শতাংশ। এর কোনো প্রতিষেধকও নেই। এতে আক্রান্ত ব্যক্তিকে কোমায় পাঠাতে হয়।

এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞরা নিপাহ ভাইরাসে আক্রান্তদের সহায়তা করতে কেরালায় আক্রান্ত এলাকায় পৌঁছেছেন।

বিশ্বে মহামারীর কারণ সৃষ্টির জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা চিহ্নিত আটটি ভয়াবহ ভাইরাসের মধ্যে ইবোলা ও জিকার সঙ্গে নিপাহও রয়েছে।

সংস্থাটি বলছে, ১৯৯৮ সাল থেকে নিপাহ ভাইরাসে মালয়েশিয়া, বাংলাদেশ ও ভারতে ২৬০ জন নিহত হয়েছেন।

প্রথমে শূকর ছিল এ ভাইরাসের বাহন। কিন্তু বর্তমানে বাদুড়ের মাধ্যমে ছড়াচ্ছে এ ভাইরাস। এ ছাড়া যেসব পরিবারে লোকজন নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন, সেখানে কিছু পশুপাখিকেও মরে পড়ে থাকতে দেখা গেছে।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031