রাশিয়ার একজন সাংবাদিক নিহত হয়েছেন ইউক্রেনের রাজধানী কিয়েভে গুলিতে । আরকেদি বেবচেনকো নামের ওই সাংবাদিক রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কড়া সমালোচক ছিলেন।

ইউক্রেনের পুলিশ জানিয়েছে, মঙ্গলবার আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে আরকেদিকে মৃত্যুবরণ করেন। তার স্ত্রী তাকে আহত অবস্থায় তাদের অ্যাপার্টমেন্টে দেখতে পান এবং সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স ডাকেন।

৪১ বছর বয়সি আরকেদিকে পেছন থেকে অনেকগুলো গুলি করা হয়। এ ঘটনার তদন্তে নেমেছে ইউক্রেনের পুলিশ। তাদের ধারণা আরকেদির কাজের কারণে শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে।

তার পেশাদারী কার্যকলাপের মাধ্যমে তদন্তকাজ শুরু হবে বলে ইউক্রেনের সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্সকে জানিয়েছেন কিয়েভ পুলিশের প্রধান অ্যান্দ্রি ক্রিস্চেনকো।

আরকেদি রাশিয়ার সুপরিচিত যুদ্ধ প্রতিনিধি। হুমকি ও তাকে কারাগারে দেয়া হতে পারে এমন শঙ্কায় তিনি ২০১৭ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ছেড়ে ইউক্রেনে আশ্রয় নেন। তিনি ১৯৯০ সালে চেচনিয়াতে প্রথম বিচ্ছিন্নতাবাদী যুদ্ধের সময় রাশিয়ার সেনাবাহিনীতে যোগদান করেন এবং পরে সাংবাদিক হন।

ইউক্রেনে যাওয়ার পর আরকেদি কিয়েভে যান। এবং যেখানে তিনি ক্রিমিয়ার তাতার টিভি স্টেশনের হোস্ট হিসেবে কাজ করেন।

আরকেদির নিহতের ঘটনার পর ইউক্রেনের কড়া সমালোচনা করেছেন রাশিয়ার রাজনীতিবিদ এবং কর্মকর্তারা। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়, ইউক্রেনে রক্তাক্ত অপরাধ রুটিন হয়ে দাঁড়িয়েছে। আর এ কথার সমর্থন করে ক্রেমলিন হিউম্যান রাইট ওয়াচের প্রধান মিখাইল ফেডোটোভ বলেন, আরকেদির মৃত্যুই এর বড় প্রমাণ।

এছাড়া আরকেদির মৃত্যুর ঘটনার দ্রুত তদন্তের আহ্বান জানিয়েছে রাশিয়া। আর ইউক্রেন জানিয়েছে এ ঘটনার তদন্ত ইতোমধ্যে শুরু হয়ে গেছে।

ইউরোপের নিরাপত্তা ও সহযোগিতা সংস্থার মিডিয়া স্বাধীনতা প্রতিনিধি হারলেমন দেসির এ ঘটনার জন্য ইউক্রেনের প্রতি দ্রুত এবং পূর্ণাঙ্গ তদন্তের আহ্বান জানিয়েছেন। সূত্র: আল জাজিরা।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031