অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি নাসিরুল মুলক পাকিস্তানের সপ্তম অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন । দেশটিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন তিনি।

শুক্রবার রাজধানী ইসলামাবাদে নাসিরুল মুলককে অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর শপথ বাক্য পাঠ করান পাকিস্তানের প্রেসিডেন্ট মামনুন হোসেইন। এরপর তাকে গার্ড অব অনার দেয়া হয়।

সরকার ও বিরোধী দলগুলোর সবার সর্বসম্মতিক্রমে নাসিরুল মুলককে অন্তর্বর্তী সরকার প্রধান মনোনীত করা হয়। সদ্যবিদায়ী প্রধানমন্ত্রী শহিদ খাকান আব্বাসি অবসরপ্রাপ্ত বিচারক নাসিরুল মুলক সম্পর্কে বলেছেন, ‘তার সম্পর্কে কারো আপত্তি নেই।’

এদিকে, বৃহস্পতিবার মধ্যরাতে পাকিস্তানের নির্বাচিত সরকারের মেয়াদ শেষ হয়ে যায়। এ নিয়ে দ্বিতীয় দফা দেশটির নির্বাচিত সরকার তার মেয়াদ পূর্ণ করল।

শপথ অনুষ্ঠান শেষে সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপকালে নাসিরুল মুলক বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে অগ্রাধিকার দেয়া হবে। এ ছাড়া, পাকিস্তানের সাধারণ নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।

জুলাই মাসের ২৫ তারিখে পাকিস্তানে সাধারণ নির্বাচন হবে বলে এর আগে ঘোষণা করা হয়েছে। পাকিস্তান নির্বাচন কমিশনের প্রস্তাব বিবেচনা করে নির্বাচন অনুষ্ঠানের জন্য এ তারিখটি অনুমোদন করেন দেশটির প্রেসিডেন্ট মামনুন হোসেন। একই দিনে প্রাদেশিক পরিষদের নির্বাচনও অনুষ্ঠিত হবে।

সূত্র: ডন নিউজ ও পার্স টুডে

Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031