সিএনজি অটোরিক্সা-পিকাপ ভ্যানের সংঘর্ষে অটোরিক্সার দুই যাত্রী নিহত হয়েছেন নওগাঁর মান্দায়। আজ সোমবার সকাল সাড়ে ৭ টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের মান্দা উপজেলার চেয়ারম্যানের মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার সূর্যনারায়ণপুর গ্রামের তৌফিক এলাহীল ছেলে ইব্রাহীম হোসেন (৬৫) এবং বিলউপরাইল গ্রামের আলমগীর হোসেনের মেয়ে রুপাইয়াপ খাতুন (১৪)।
মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিছুর রহমান জানান, আজ সকালে নিহতরা সিএনজি অটোরিক্সা যোগে মান্দা থেকে নওগাঁ যাচ্ছিলেন। এসময় নওগাঁ থেকে মান্দাগামী একটি পিকাপ ভ্যানের সাথে চেয়ারম্যানের মোড় এলাকায় সিএনজি অটোরিক্সার সংঘর্ষ ঘটে। এতে সিএনজি অটোরিক্সার দুই যাত্রী ইব্রাহীম হোসেন ও রুপাইয়াপ খাতুন নিহত হন।
মান্দা থানার অফিসার ইনচার্জ আনিনছুর রহমান আরো বলেন, নিহতের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সিএনজি অটোরিক্সা-পিকাপ ভ্যানের পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930