আদালত নারায়ণগঞ্জে ১০ বছরের এক শিশুকে গণধর্ষণ শেষে হত্যার ঘটনায় করা মামলায় চারজনের ফাঁসির আদেশ দিয়েছেন ।

সোমবার সকালে নারায়ণগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালের বিচারক জুয়েল রানা এই আদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক এলাকার সুমন, আলামিন, আবুল কালাম, শাহাদাত।

নারী ও শিশু নির্যাতন দমন আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) রকিবউদ্দিন জানান, ২০০৩ সালের ১৩ জানুয়ারি সদর উপজেলার আলীরটেক এলাকার আলী আকবরের ১০ বছর বয়সী মেয়ে খাদিজাকে বাসা থেকে ডেকে নিয়ে যায় একই এলাকার চার যুবক। পরদিন সকালে বাড়ির পাশে একটি সর্ষে ক্ষেত থেকে খাদিজার মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় খাদিজার বড় ভাই আনসার আলী বাদী হয়ে চারজনকে আসামি করে সদর থানায় একটি হত্যা মামলা করে। মামলার পর থেকেই চারজন পলাতক থাকেন।

পিপি আরও জানান, মামলায় ১৭ জন সাক্ষীর মধ্যে আদালত পাঁচজনের সাক্ষ্যগ্রহণ করেন। এদিকে আদালতের এই রায়ে সন্তোষ প্রকাশ করেছেন নিহতের পরিবার।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031