ট্রাকের ধাক্কায় সিএনজি অটোরিকশার চালকসহ দুই জন নিহত হয়েছেন ময়মনসিংহে । এ ঘটনায় আহত হয়েছেন আরো ৬ জন। আজ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে ময়মনসিংহের বাইপাস মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন হলেন ফুলবাড়িয়া উপজেলার দেওখোলা গ্রামের সিএনজি চালক আবুল হাশেম(৩০) এবং অজ্ঞাত পরিচয়ের একজন।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, আজ সকাল সাড়ে ৭টার দিকে দিগারকান্দার বাইপাস মোড়ে দাঁড়িয়ে থাকা একটি সিএনজি অটোরিক্সাকে মালবাহী একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। এতে আটোরিক্সার চালকসহ ৮ জন আহত হন।

গুরুতর আহত অবস্থায় তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা পুলিশের পক্ষ থেকে দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানানো হয়েছে, বাইপাস মোড়ে দুর্ঘটনায় ২ জন নিহত এবং ৬ জন আহত হয়েছেন। ট্রাকটিকে আটক করলেও চালক পালিয়ে গেছে।

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930