Navy-1চট্টগ্রাম: আজ  ইন্দোনেশিয়ার পেদাং এ অনুষ্ঠিত “১৫তম ওয়েস্টার্ন প্যাসিফিক নেভাল সিম্পোজিয়াম’, “২য় মাল্টিলেটারাল নেভাল এক্সারসাইজ কমোডো’ এবং “ইন্টারন্যাশনাল ফ্লিট রিভিউ-২০১৬’ এ অংশগ্রহণ শেষে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘সমুদ্র অভিযান’ আজ বৃহস্পতিবার চট্টগ্রাম নৌ জেটিতে এসে পৌঁছে ছে।

এ সময় নৌবাহিনীর প্রচলিত রীতি অনুযায়ী সুসজ্জিত বাদকদল বাদ্যযন্ত্র পরিবেশনের মাধ্যমে জাহাজটিকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়। জাহাজটি আগমন উপলক্ষ্যে কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল রিয়ার এডমিরাল আখতার হাবীব, এনজিপি, এনডিসি, এনসিসি, পিএসসি এবং কমান্ডার বিএন ফ্লিট কমডোর শেখ আরিফ মাহমুদ (এনডি), এনডিসি, পিএসসি, বিএনসহ অন্যান্য নৌ প্রশাসনিক কর্তৃপক্ষ, স্থানীয় পদস্থ নৌ কর্মকর্তা এবং জাহাজে গমনকারী অফিসার ও নাবিকদের পরিবারবর্গ উপস্থিত ছিলেন।

গত ১১ হতে ১৬ এপ্রিল ২০১৬ পর্যন্ত ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত “২য় মাল্টিলেটারাল নেভাল এক্সারসাইজ’ ও “ইন্টারন্যাশনাল ফ্লিট রিভিউ-২০১৬’এ বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘সমুদ্র অভিযান’ ২০৩ জন নৌসদস্য নিয়ে যোগ দেয়। এ মহড়ায় বাংলাদেশ, অষ্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রসহ ২১টি সদস্য রাষ্ট্র ও বিভিন্ন পর্যবেক্ষক রাষ্ট্রের যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান এবং হেলিকপ্টার অংশগ্রহণ করে। উক্ত মহড়ায় অংশগ্রহণের উদ্দেশ্যে নৌবাহিনী প্রধান এডমিরাল নিজামউদ্দিন আহমেদ, ওএসপি, এনডিসি, পিএসসি গত ১১ এপ্রিল ২০১৬ ইন্দোনেশিয়া গমন করেন। সফরকালে নৌবাহিনী প্রধান ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি ও নৌপ্রধানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এছাড়া তিনি বিভিন্ন দেশের নৌপ্রধান, পর্যবেক্ষক, সমর বিশারদ ও উধ¡র্তন সামরিক প্রতিনিধিদের অংশগ্রহণে ওয়েস্টার্ন প্যাসিফিক নেভাল সিম্পোজিয়াম এবং মেরিটাইম প্রদর্শনীতেও অংশ নেন।

ইন্দোনেশিয়া থেকে দেশে ফেরার পথে বানৌজা ‘সমুদ্র অভিযান’ শুভেচ্ছা সফরে মালয়েশিয়ার কেলাং বন্দরে যাত্রাবিরতি করে। উল্লেখ্য, আন্তর্জাতিক এ মহড়া তিনটিতে অংশগ্রহণের উদ্দেশ্যে জাহাজটি গত ০৪ এপ্রিল ২০১৬ তারিখে ইন্দোনেশিয়ার উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করে।

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930