সদ্য যোগ দেয়া কমিশনার মাহাবুবর রহমান মাদক ব্যবসায়ীদের সঙ্গে সখ্যতা আছে, প্রমাণ পাওয়া গেলে এমন পুলিশ সদস্যদেরকে চট্টগ্রামে কাজ করতে না দেওয়ার কথা জানিয়েছেন ।

মাদক প্রতিরোধ ও জঙ্গি দমনকে অগ্রাধিকার দিয়ে কাজ করবেন বলে জানিয়ে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) নবনিযুক্ত কমিশনার বলেন, জঙ্গিবাদ দমন ও মাদক প্রতিরোধ বড় চ্যালেঞ্জ। মাদকের সঙ্গে সংশ্লিষ্ট কোনো পুলিশ সদস্য আমার দায়িত্বপালনকালে সিএমপিতে থাকতে পারবে না। আমি তাদের পুলিশ সদস্য বলে গণ্য করবো না। অপরাধ নিয়ন্ত্রণে যারা কাজ করেন তাদের কেউ কেউ অপরাধে জড়িত থাকে। কিন্তু তাদের কোনো ছাড় নেই।

বুধবার দুপুরে নগরের দামপাড়া পুলিশ লাইন্সের মাল্টিপারপাস শেডে আয়োজিত ‘গণমাধ্যমের সাথে মতবিনিময়’ সভায় তিনি এ কথা জানান। এর আগে গত মঙ্গলবার চট্টগ্রামের পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব নিয়েছিলেন ডিআইজি মো. মাহাবুবর রহমান।

সিএমপি কমিশনার বলেন, পুলিশিংয়ের মাধ্যমে জনগণের মন জয় করতে চাই। চট্টগ্রামকে বাসযোগ্য করতে চাই। এ কাজে আপনাদের সহযোগিতা চাই। নগরবাসীকে স্বস্তিদায়ক ও নিরাপদ নগরী উপহার দিতে পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে। মাদক ও জঙ্গিবাদসহ সকল অপরাধ নির্মূলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন নতুন পুলিশ কমিশনার।

সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) মাসুদ উল হাসান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) কুসুম দেওয়ান, অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ ও অভিযান) আমেনা বেগম এবং সিএমপির সকল উপ-পুলিশ কমিশনারসহ উর্ধ্বতন কর্মকর্তা ও চট্টগ্রামে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031