দুজন মুসলিম ভারতের উত্তর প্রদেশের হাপুরে গোরক্ষকদের তাণ্ডবের শিকার হয়েছেন । তাদের মধ্যে ৪৫ বছর বয়সী একজনের মৃত্যু হয়েছে। তাদেরকে মারধর করার একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে লোকজন বলছে, গরু জবাই করার শাস্তি। খবর টাইমস অব ইন্ডিয়ার।

ভিডিওতে দেখা যাচ্ছে, একজন ব্যক্তি মারাত্মক আহত হয়ে একটি জমিতে পড়ে আছেন। আশাপাশের অনেক লোকজন দাঁড়িয়ে তাকে দেখছে। লোকটি ব্যথায় কাতরাচ্ছে। ভিড়দের মধ্যে একজন বলছেন, ‘তাকে পানি দেয়ার প্রয়োজন নেই’।

পুলিশ এই ঘটনার সঙ্গে জড়িত দুজনকে গ্রেপ্তার ও অজ্ঞাত ২৫ জনকে আটক করেছে।

ভারতে গোরক্ষকদের তাণ্ডব নিয়ে বার বারই অস্বস্তিতে পড়তে হয়েছে নরেন্দ্র মোদি সরকারকে। সম্প্রতি ঝাড়খণ্ডের গোড্ডা জেলাতেও গরু চুরির অভিযোগে দুজনকে পিটিয়ে খুন করে জনতা।

সোমবার রাতে দিল্লি থেকে ৮০ কিলোমিটার দূরে উত্তর প্রদেশের হাপুরে ৪৫ বছর বয়সী কাসিম ও তার ৬৫ বছর বয়সী বন্ধু সামাউদ্দিন জনরোষের শিকার হয়।

সূত্র জানায়, তাদের খেতে ঢুকে পড়েছিল একটি গরু ও একটি বাছুর। তিনি ও তার বন্ধু গরু দুটিকে তাড়ানোর চেষ্টা করছিলেন। তখনই কেউ একজন গুজব ছড়ায় গরু জবাই করার জন্য তারা নিয়ে যাচ্ছে। তখন আরো লোকজন জমায়েত হয়ে তাদের ওপর চড়াও হয়। ঘটনার পরে গুরুতর আহত অবস্থায় কাসিম ও তার বন্ধুকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই কাসিমের মৃত্যু হয়েছে।

পুলিশ বলছে, তারা ঘটনাস্থলে গিয়ে কোনো গরু জবাইয়ের প্রমাণ পায়নি।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031