চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার মো. মাহাবুবর রহমান বলেন, হত্যার ব্যাপারে কোনো ছাড় নেই। রাজনৈতিক পরিচয়ে হত্যা মামলার আসামিরা ছাড় পাবে না বলে মন্তব্য করে  কোনো হত্যাকারী রাজনৈতিক পরিচয়ে আমাদের কাছ থেকে ছাড় পাবে না।

মঙ্গলবার (২৬ জুন) দুপুরে দামপাড়া পুলিশ লাইন্সের মাল্টিপারপাস শেডে অনিক হত্যার বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। উল্লেখ্য,  ১৭ জুন রাতে চট্টেশ্বরী পল্টন রোডে গাড়ির হর্ন দেওয়াকে কেন্দ্র করে ছুরিকাঘাতে খুন হন স্থানীয় আওয়ামী নেতা মো. নাছির উদ্দিনের ছেলে আবু জাফর অনিক (২৬)। আবু জাফর অনিক পেশায় গাড়ি চালক।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিএমপি কমিশনার বলেন, বড়ভাই-ছোটভাই কোনো বিষয় না। হত্যাকাণ্ড আমাদের মেইন কনসার্ন। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কোনো বড়ভাই-ছোটভাইও ছাড় পাবে না। সম্প্রতি সিএমপিতে কয়েকটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। আমরা মোটামুটি সব আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। অনিক হত্যার প্রধান চার আসামিকে গ্রেফতার করেছি।

‘ভারতের স্পেশাল টাস্কফোর্সের সহায়তায় আমরা দুই আসামিকে খুব দ্রুত সময়ে ফিরিয়ে আনতে পেরেছি। আরও দুই আসামিকে কুমিল্লা থেকে গ্রেফতার করা হয়েছে।’ বলেন সিএমপি কমিশনার।

সংবাদ মম্মেলনে সিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) কুসুম দেওয়ান, উপ-পুলিশ কমিশনার (সদর) শ্যামল কুমার নাথ, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) এসএম মোস্তাইন হোসাইন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) শাহ মুহাম্মদ আবদুর রউফসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031